ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে রাবিতে শিবিরের নবীনবরণ

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৪:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৪ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন অডিটোরিয়ামে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, কুরআন, অনুপ্রেরণামূলক বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে সকল নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করে অংশগ্রহণ করেন এবং নিবন্ধন কোড সংগ্রহ করে অনুষ্ঠানে প্রবেশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু অল্প কিছু সংখ্যক পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সবাইকে নিজেকে পড়াশোনায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমরা মানুষ গড়ার কারিগর হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, দেশের ইতিহাসে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছিল। এই দেশের ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হলো সবচেয়ে নিরাপদ ঠিকানা। আমরা আশাবাদী, শিবির আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের উচিত এখন থেকেই নিজেকে গড়ে তোলা। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায়, তার লক্ষ্য ঠিক করা। নিজের অধ্যয়নরত বিষয়ে গভীর ধারণা রাখো। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন স্বপ্নগুলো যেন বিনষ্ট না হয়। আমরা একটি নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই। যে প্রজন্ম ভবিষ্যতে এই দেশের সেবায় নিজেকে সর্বোচ্চ নিয়োজিত রাখবে। মেধাস্বত্বের ভিত্তিতে একটি দেশ গড়ে উঠবে।

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। এই দেশে শিক্ষিত যুবকদের সঠিকভাবে কাজে লাগানো হয় না। যার ফলে তারা নিজ দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মস্থান হিসেবে বিদেশকে বেছে নেয়। দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই দলীয়করণ থেকে বের হয়ে আসতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রায় ৪ হাজার নিবন্ধিত নবীণ শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনপ্রিয়

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে রাবিতে শিবিরের নবীনবরণ

প্রকাশিত ০৪:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬