ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু Logo চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু Logo বিচারককে ধর্ষণ মামলার বাদী, ‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’ Logo সৈকতে ডিম পেড়ে সামুদ্রিক কচ্ছপের বাসা বানানোর বিরল দৃশ্য Logo ৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এন আর বি ব্যাংক Logo হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা Logo ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স Logo নিজাম উদ্দিন বাসেতের ১০০তম রক্তদান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo আবার আলোচনায় বিএনপির চাঁদাবাজি ও দখল, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন

নিজাম উদ্দিন বাসেতের ১০০তম রক্তদান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

পুরান ঢাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রোটারিয়ান নিজাম উদ্দিন বাসেতের ১০০তম রক্তদানকে স্মরণীয় করে রাখতে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে দিনব্যাপী এ সামাজিক ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব ইকো ঢাকা এবং হামিদুর রহমান এমপি ঢাকা-৭ উন্নয়ন ও বাস্তবায়ন ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

‘মানুষের পাশে আমরা’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

এসময় সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য রোটারিয়ান নিজাম উদ্দিন বাসেতকে বিশেষ সম্মাননা প্রদান করেন হামিদুর রহমান। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনপ্রিয়

ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

নিজাম উদ্দিন বাসেতের ১০০তম রক্তদান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত ০৮:২২:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬