ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পাওয়া যাচ্ছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা Logo সঙ্গীর খোঁজে তিন বুনো কুকুরের ২,৫০০ মাইল যাত্রা যেন এক করুণ সিনেমা Logo মেসির বিদায়ের অনুষ্ঠানসূচি, শেষ লাইনে লেখা ‘চমক’ Logo অ্যাসোসিওর ডিজিটাল ও এআই পুরস্কার পেল বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান Logo পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙাশ, দাম উঠেছে ৩৯ হাজার টাকা Logo বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেসির বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে হুড়োহুড়ি, দাম বেড়েছে সাত গুণ Logo সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’ Logo মেসির এই চার রেকর্ড অমর হয়ে থাকবে Logo বিশ্বজুড়ে পুরুষের চেয়ে শরীরে বেশি ব্যথা অনুভব করেন নারীরা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

বিনোদন ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ায় লাইক ও ভিউ পাওয়ার জন্য কনটেন্ট ক্রিয়েটররা আজকাল কত কিছুই না করছেন। সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র ও নানা রোমাঞ্চকর ঘটনা নিয়ে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ মুক্তি দিয়েছে নতুন অরিজিনাল ওয়েব ড্রামা ‘চেকআউট’। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন পরিচিত মুখ।

এই নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে দুজন তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে কেন্দ্র করে। অনলাইনে নিজেদের জনপ্রিয়তা ও ভিউ বাড়িয়ে লাইমলাইটে টিকে থাকার জন্য তারা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। ক্যামেরার সামনে ফেইক রোমান্স বা সাজানো প্রেমের গল্প উপস্থাপন করতে গিয়ে তাদের ভার্চুয়াল জীবনের সঙ্গে বাস্তব জীবন জড়িয়ে যায় এবং নানা জটিলতার সৃষ্টি হয়।

নাটকটির প্রধান আকর্ষণ হিসেবে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি শিমুল শর্মা ও লামিমা লাম। পর্দায় তাদের চমৎকার অভিনয় এবং সাবলীল কেমিস্ট্রি দর্শকদের মনোযোগ কেড়েছে। ভার্চুয়াল জগতের মেকি চাকচিক্য এবং এর পেছনের মানুষের মানসিক টানাপোড়েন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ড্রামায়।

বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার জানিয়েছেন যে বর্তমান প্রজন্মের ডিজিটাল লাইফস্টাইল এবং ভাইরাল হওয়ার কাড়াকাড়িকে কেন্দ্র করেই এই ড্রামাটি তৈরি করা হয়েছে। সুফিয়ান রায়হানের নির্বাহী প্রযোজনায় নির্মিত এই নাটকটি একদিকে যেমন বিনোদনমূলক, তেমনই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পর্দার পেছনের বাস্তব ও মজার দিকগুলোও ফুটে উঠেছে।

জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পাওয়া যাচ্ছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

প্রকাশিত ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬