ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে মাছ ধরার জালে আটকা ১৪ ফুটের অজগর

সারাদেশ ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাছ ধরার একটি জালে ১৩ থেকে ১৪ ফুট দীর্ঘ বিশাল আকারের একটি অজগর আটকা পড়েছে। সম্প্রতি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় ধরলা নদীর সংলগ্ন বিলে এই ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের জালে সাপটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সাপটিকে একনজর দেখার জন্য উৎসুক মানুষেরা জেলের বাড়িতে ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, হক বাজার এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলার কাছের বিলে চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ শিকার করছিলেন। দুপুরে জাল তোলার সময় তিনি জলের মধ্যে বিশাল এই সাপটিকে দেখতে পান। পরবর্তীতে আশপাশের অন্যান্য জেলেদের সহায়তায় তিনি জালসহ সাপটিকে নিরাপদে নিজের বাড়িতে তুলে নিয়ে আসেন। সাপ আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে শত শত নারী-পুরুষ ভিড় করেন।

অনেকে আবার বিশাল এই অজগরের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখ জানান, সাপটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ১৩ থেকে ১৪ ফুট হবে। তাদের ধারণা, নদীপথ ধরে এটি প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। যে স্থানটিতে সাপটি ধরা পড়েছে, সেখান থেকে উত্তর-পশ্চিম দিকে ভারতীয় গিদালদহ সীমান্ত মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে সাপ আটকের বিষয়টি নিশ্চিত করে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটি উদ্ধারের পর যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা কিংবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে খবর পাঠানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

জনপ্রিয়

৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার

কুড়িগ্রামে মাছ ধরার জালে আটকা ১৪ ফুটের অজগর

প্রকাশিত ১২:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬