ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল ব্যবহৃত মেট্রিক ‘রিচ’ বন্ধ হতে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা মাপার এই পদ্ধতি আর থাকবে না। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করা হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপ করা যাবে।

এত দিন ফেসবুক পেজ পরিচালনা এবং বিজ্ঞাপনী প্রচারণার কার্যকারিতা মূল্যায়নে ‘রিচ’ মেট্রিক ব্যাপকভাবে ব্যবহৃত হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথক অ্যাকাউন্টে কনটেন্ট দৃশ্যমান হওয়ার হিসাব এর মাধ্যমে পাওয়া যেত। তবে নতুন নিয়মে দর্শক উপস্থিতি মাপার কাজটি করবে ‘ভিউয়ারস’ মেট্রিক। দুই মেট্রিকের হিসাব পদ্ধতির পার্থক্যের কারণে পুরোনো ও নতুন পরিসংখ্যানের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। ফলে পেজ পরিচালকদের নতুন এই পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হবে।

এই পরিবর্তনের ফলে বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ ও বিজ্ঞাপনী কার্যকারিতা যাচাইয়ে প্রভাব পড়বে। সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের নিজেদের বিশ্লেষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে। অনেক প্রতিষ্ঠান কনটেন্টের কার্যকারিতা মূলhayান করতে এই পরিসংখ্যানের ওপর নির্ভর করে। তাই নতুন এই পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা সবার জন্য জরুরি হয়ে উঠেছে।

পরিস্থিতি বিবেচনায় ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক কীভাবে কাজ করে, সে বিষয়ে পরিষ্কার ধারণা নিতে হবে। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত তারিখের পর ফেসবুক ব্যবহারকারীদের নতুন এই ব্যবস্থার সঙ্গেই মানিয়ে চলতে হবে। সব মিলিয়ে ফেসবুকের কনটেন্ট পারফরম্যান্স পরিমাপের পুরো পদ্ধতিতে একটি বড় পরিবর্তন আসতে চলেছে।

জনপ্রিয়

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: কৃষি গবেষণা কাউন্সিলের উপপরিচালক গ্রেপ্তার

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

প্রকাশিত ১০:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬