ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড Logo অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয় Logo আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট

শুরু হয়ে গিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলার মন্দির ও পূজামণ্ডপ নিয়ে প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরির কাজ চলছে, কোথাও মণ্ডপ সাজানো, তোরণ তৈরি ও আলোকসজ্জার কাজেও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। ঘরে ঘরে চলছে পূজার প্ল্যান সাজানো, রান্না বান্নার প্রস্তুতি, পূজার নতুন ফ্যাশন ট্রেন্ড ইত্যাদি।

পূজার এমন নানা আয়োজন এখন উঠে আসছে সামাজিকযোগাযোগ মাধ্যমেও। #Durgapuja হ্যাশট্যাগে ইতোমধ্যে ৫ লাখেরও বেশি ভিডিও টিকটকে পোস্ট করেছেন ইউজাররা। বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররাও তুলে ধরছেন তাদের দেখা দুর্গাপূজা আর উৎসবের নানা দিক, ও আনন্দের মুহূর্ত।
ক্রিয়েটর অনন্ত (@anantadas311) নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ, প্রতিমা, ও পূজার আয়োজন নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন। পূজামণ্ডপের প্রস্তুতি থেকে শুরু করে সাজসজ্জা এবং উৎসবের পরিবেশ সবকিছুই তার ভিডিওতে উঠে আসে। শুধু মণ্ডপের ছবি বা ভিডিওতেই তার কনটেন্ট সীমাবদ্ধ না। পূজার সময় কোন পথে গেলে একসাথে বেশি মণ্ডপ ঘুরে দেখা যাবে, সে বিষয়েও রুটপ্ল্যান শেয়ার করেন তিনি। কোন মণ্ডপে কী ধরনের আয়োজন রয়েছে, কোথায় গেলে সহজে যাওয়া যাবে, এ ধরনের তথ্যও উঠে আসছে। তাই যারা পূজার সময় বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখতে চান, তাদের জন্য তার কনটেন্ট বেশ কাজে আসতে পারেন।

ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য পূজার সাজে নতুনত্ব আনতে হাতে তৈরি গয়না নিয়ে কাজ করছে ‘গয়নাঘর’ (@goynaghor1)। বিভিন্ন নকশা ও রঙের হাতে বানানো গহনা তাদের মূল আকর্ষণ। টিকটকে এসব গহনার ডিজাইন, তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরছে। দুর্গাপূজা উপলক্ষে এবার তারা এনেছে বেশ কিছু নতুন নকশার গয়না, যা শাড়ি, কুর্তি কিংবা অন্যান্য উৎসবের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। বিশেষ করে পূজার বিভিন্ন দিনের সাজে একটু আলাদা কিছু খুঁজছেন এমন তরুণীদের কাছে এসব গহনা খুবই আকর্ষণীয়।

পূজার ছুটিতে যারা পরিবার থেকে দূরে থাকেন, কিংবা নিজেরা পূজার বিশেষ খাবার রান্না করতে পারেন না, তাদের জন্য এখন অনেক ছোট ছোট ক্লাউড কিচেন ঘরের স্বাদ পৌঁছে দিচ্ছে। পূজার পরিচিত নানা খাবারও এখানে পাওয়া যাচ্ছে। এমনই একটি উদ্যোগ ‘ইএনএস ফুড বাহার’ (@ens4092), যেখানে হাতে তৈরি নারকেলের নাড়ু, নকশি পিঠা, পুলি পিঠাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে বিক্রি করা হয়। পূজাকে সামনে রেখে এসব খাবারের চাহিদাও বাড়ছে। শুধু পূজার খাবার নয়, বছরের বিভিন্ন সময়ের জনপ্রিয় মৌসুমি খাবারও তৈরি করে থাকে ইএনএস।

টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মে এখন জানা যাচ্ছে বিভিন্ন মণ্ডপের আয়োজন, খুঁজে পাওয়া যাচ্ছে নতুন ফ্যাশন ট্রেন্ড, এমনকি ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যাচ্ছে সহজে। অন্যদিকে, ছোট ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের কাজের মাধ্যমে উৎসবের নানা দিক মানুষের সামনে তুলে ধরছেন।

জনপ্রিয়

চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’

দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট

প্রকাশিত ০৮:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬