ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ Logo জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান Logo এবার কক্সবাজারে হোটেলে আগুন, ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক-হুড়োহুড়ি Logo দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে নেমে আটক শতাধিক Logo বাজারে বাড়ছে শীতের আগাম সবজি, দাম এখনো চড়া Logo স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে Logo ‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’ Logo নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স Logo সাইবার হামলায় অচল ছিল উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইট Logo পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা সংঘটিত হয়েছে। এই হামলার ফলে ব্যাংকটির প্রায় চার হাজার গ্রাহকের ব্যক্তিগত নানা তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি সংঘটিত এই সাইবার আক্রমণের বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়।

প্রাথমিক ডেটা বিশ্লেষণ করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং ইমেইল ঠিকানা রয়েছে। এছাড়া গ্রাহকদের আবাসিক ঠিকানা এবং ঋণের বিস্তারিত তথ্যও ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে।

তবে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে। এসবিএল আরও জানিয়েছে, এই তথ্য ফাঁসের ঘটনায় তাদের মূল ব্যবসায়িক কার্যক্রমে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তাগিদ দিয়ে আসছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। এমন একটি সতর্কবার্তা জারির মধ্যেই এই সাইবার হামলার ঘটনাটি ঘটল।

উল্লেখ্য, বৈশ্বিকভাবে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সম্প্রতি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল।

জনপ্রিয়

অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ

স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

প্রকাশিত ১২:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬