ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ৩১ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৯ অক্টোবর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট এই সময় পর্যন্ত নেসকোর শিবগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণ স্থগিত থাকবে।

ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা উপহার দেওয়ার লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই যদি নির্ধারিত কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, এই সাময়িক অসুবিধার কারণে সাধারণ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে উন্নয়নমূলক এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

জনপ্রিয়

১৮ বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে উথাপ্পা

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

প্রকাশিত ১১:২২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬