ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’ Logo সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের Logo ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়? Logo ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! Logo ‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’ Logo এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা Logo ভালো উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে সংবাদে যথাযথভাবে উঠে আসে না: গণপূর্তমন্ত্রী Logo পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল Logo লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন আনোয়ার-মাসুম

গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. ঈশিতা রায়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ঈশিতা রায়। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৮ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন তাঁর নামের পাশে উল্লিখিত বিভাগের চেয়ারম্যান পদ হতে অবমুক্ত করে তাঁদের স্থলে অধ্যাপক ড. ঈশিতা রায়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(২) ধারা মোতাবেক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। নিয়োগপ্রাপ্ত অধ্যাপকগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এই বিষয়ে অধ্যাপক ড. ঈশিতা রায় বলেন, “চেয়ারম্যান হিসেবে ইতিপূর্বেও আমি দায়িত্ব পালন করেছি। বিধি মোতাবেক পুনরায় এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব। আমি চেষ্টা করব, যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আমার প্রতি যে প্রত্যাশা রাখেন, সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারি, সে চেষ্টাই থাকবে আমার।”

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. ঈশিতা রায়

প্রকাশিত ০৯:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬