ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo থাইল্যান্ডকে আমদানি বাড়ানো, শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের Logo কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত Logo ১৯তম বিজেএস পরীক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থা জাবি প্রশাসনের Logo সোডা-তেল-চিনি দিয়ে তৈরি দুধ, বিক্রি হয় দোকানে দোকানে Logo ‘​বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’ এর সদস্য সংগ্রহ চলছে Logo জাকসু নির্বাচন কমিশন বিলুপ্তির ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের অবস্থান কর্মসূচি Logo সুবিধাবঞ্চিত শিশুদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo জাবিতে ২৭ নভেম্বর ‘১৬ তম প্রজাপতি মেলা’ অনুষ্ঠিত হচ্ছে Logo গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. ঈশিতা রায় Logo গোবিপ্রবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. দিপংকর কুমার

গোবিপ্রবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. দিপংকর কুমার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গণিত বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. দিপংকর কুমার। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

গত বুধবার (২৮ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম তাঁর নামের পাশে উল্লিখিত বিভাগের চেয়ারম্যান পদ হতে অবমুক্ত করে তাঁদের স্থলে অধ্যাপক ড. দিপংকর কুমারকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(২) ধারা মোতাবেক গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। নিয়োগপ্রাপ্ত অধ্যাপক বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে ড. দীপঙ্কর কুমার বলেন, “নির্দিষ্ট সময় পরপর বিভাগের সভাপতির দায়িত্বে পরিবর্তন আসে। এর আগেও আমি এ দায়িত্ব পালন করেছি। এবারও চেষ্টা থাকবে, যেন বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক ও সুন্দরভাবে পরিচালিত হয়। বিশেষ করে শিক্ষার্থীরা যাতে একাডেমিক কার্যক্রম ও ফলাফল প্রকাশ নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সেদিকে গুরুত্ব দেব। পাশাপাশি শিক্ষার্থীরা যেন চার বছরের মধ্যেই তাদের স্নাতক সম্পন্ন করে বের হতে পারে, সে বিষয়েও কাজ করতে চাই।”

জনপ্রিয়

থাইল্যান্ডকে আমদানি বাড়ানো, শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের

গোবিপ্রবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. দিপংকর কুমার

প্রকাশিত ০৯:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬