ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

খুবিতে যথাসময়ে শুরু টার্ম ফাইনাল পরীক্ষা

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির পর খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে শুরু হয়েছে টার্ম ফাইনাল পরীক্ষা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের দ্বিতীয় টার্ম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতন হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো খুলনা বিশ্ববিদ্যালয়েও অচলাবস্থার সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ প্রায় ৭০ জন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

নজিরবিহীন এক সংকটের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর একাডেমিক প্রধানদের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমকে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অগ্রাধিকারভিত্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনাসহ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সচল করতে গুরুত্ব দেন। বিরূপ পরিস্থিতির মধ্যেও গত ১০ সেপ্টেম্বর সব স্কুলের ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ করা হয়। সেই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করেই টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

এ ছাড়া গত ৭ অক্টোবর সব স্কুলের ডিনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৪ ব্যাচের) প্রথম বর্ষ প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়। ২৪ ব্যাচের এসব শিক্ষার্থীর টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের দিকনির্দেশনায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায় প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস-পরীক্ষা গ্রহণ। প্রতিকূল পরিস্থিতিতে যখন অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করতে পারেনি, তখন আমাদের দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী ও সচেতন শিক্ষার্থীদের সহযোগিতায় সবকিছু স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

খুবিতে যথাসময়ে শুরু টার্ম ফাইনাল পরীক্ষা

প্রকাশিত ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪