ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন তরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৪টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে তরী চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠিনটি প্রায় দেড় শতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ‘তরী’র উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ” এই শীতে কম্বল বিতরণের জন্য  তরীর পাশাপাশি সাউথব্রিজ হাউজিং লিমিটেডকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চায় ‘তরী’ সেক্ষেত্রে বড় একটি প্লাটফর্ম।”

অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও তরীর যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম (বোটানি ৫০ তম আবর্তন) বলেন “প্রতিবছরের ন্যায় এবছরেও সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে পেরেছি। শিক্ষা-সামগ্রী সহ শিশুদের বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। পরবর্তীতেও এমন আরো বেশি বেশি উদ্যোগের চেষ্টা থাকবে আমাদের।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। তিনি তরীর এমন উদ্যোগের জন্য প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, তরীর সাধারণ সম্পাদক সেজানুর রহমান সহ তরীর অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০০৮ সালের ২৯ এপ্রিল ছিন্নমূল ও গরীব শিশুদের পাঠদানের উদ্দেশ্যে তরী প্রতিষ্ঠা করেন। “আলোর পথে আমরা” – এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত ০৫:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬