ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ফেডারেল সরকার ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছে যার মাধ্যমে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। বিগত ৫ নভেম্বর প্রকাশিত এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশটির অভিবাসনব্যবস্থাকে আরও টেকসই ও অর্থনৈতিকভাবে লাভজনক করা। এর ফলে আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা কানাডায় বসবাসের সুযোগ পাবেন।

নতুন এই নীতিমালায় প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মী নেওয়ার কথা বলা হয়েছে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের শ্রমবাজারের চাহিদা, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক অভিবাসনের ওপর বিশেষ জোর দিয়ে মোট স্থায়ী বাসিন্দাদের ৬৪ শতাংশের বেশি এই খাতের মাধ্যমে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে।

পরিকল্পনার অন্যতম বড় আকর্ষণ হলো ইতিমধ্যে কানাডায় বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া। এর মধ্যে প্রথম ভাগে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবার এবং দ্বিতীয় ভাগে মানবিক বিবেচনায় আরও ১ লাখ ব্যক্তিকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে। তাছাড়া কানাডায় ফরাসি ভাষাভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ কর্মী আকর্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এবং আঞ্চলিক কর্মসূচির পরিধি বাড়ানো হবে।

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও আবাসন সংকট নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছি। এই নতুন নিয়ন্ত্রিত অভিবাসন পরিকল্পনার মাধ্যমে আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ওপর থেকে অতিরিক্ত চাপ কমানো যাবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

ফার্মগেটে বাসে আগুন

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

প্রকাশিত ১১:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬