ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

সারাদেশ ডেস্ক: দরিদ্র চরাঞ্চলীয় মানুষের জীবনমান উন্নত করতে এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে নতুন একটি সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র বা জিইউকের বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চর বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলার চরাঞ্চলের সুবিধাভোগী পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে।

সম্প্রতি গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আবদুস্ সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করেন।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চারটি ইউনিয়নের মোট আট হাজার ৫০০টি পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং হলদিয়া ইউনিয়নের এসব পরিবার দুই কিস্তিতে সর্বমোট ৬০ হাজার টাকা করে অনুদান লাভ করবে। চলতি মাসে প্রথম কিস্তিতে ৯ হাজার টাকা এবং পরবর্তী সময়ে দ্বিতীয় কিস্তিতে ৫১ হাজার টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে।

এই অনুদানের অর্থ খরচের ক্ষেত্রে কোনো ধরনের পূর্বশর্ত বা কড়াকড়ি রাখা হয়নি। উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী গৃহ মেরামত, পশু পালন, ব্যবসা শুরু কিংবা সঞ্চয়ের কাজে এই অর্থ ব্যয় করতে পারবেন। অনুষ্ঠানে জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাতসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটরস প্যাক’চালু করল রবি

গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

প্রকাশিত ০৪:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬