ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

খেলা ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট ক্রিকেটে অনন্য এক ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি টেস্ট ফরম্যাটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই কীর্তি গড়তে তিনি ১০৭ ম্যাচের ১৯৭টি ইনিংস খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

ম্যাচটিতে সাত হাজার রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র নয় রান। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনে জয়ের জন্য ২০তম ওভারে সিঙ্গেল নিয়ে তিনি এই অভিজাত ক্লাবে নাম লেখান। টেস্ট ইতিহাসের ৫৯তম ব্যাটার হিসেবে তিনি এই মাইলফলক অর্জন করলেন। এর আগে ঢাকার মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি এই ক্রিকেটার।

এই কীর্তি গড়ার পথে মুশফিক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। ব্র্যাডম্যানের টেস্ট রান সংখ্যা ছিল ৬৯৯৬, যা মুশফিক এবার ছাড়িয়ে গেলেন। তার ঠিক ওপরে অবস্থান করছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার অ্যান্ড্রু স্ট্রাউস, যার মোট রান ৭০৩৭। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার পরেই রয়েছেন মুমিনুল হক, যার সংগ্রহ ৫২৯৩ রান।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেই ম্যাচে দুই ইনিংসে তিনি ১৯ ও ৩ রান করেছিলেন। ক্যারিয়ারে তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২১৯ রানের। তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এই ব্যাটার দেশের ক্রিকেটে নিজের অর্জনের খাতা আরও সমৃদ্ধ করলেন।

জনপ্রিয়

অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

প্রকাশিত ০১:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬