ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা Logo নভেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচের সময়সূচি Logo বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল Logo বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই Logo পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসেমপুত্র রাসেলের ছয় মাসের জামিন Logo শিক্ষকদের শৌচাগারে নিয়ে ছাত্রীকে ধর্ষণ,পলাতক শিক্ষক গ্রেপ্তার Logo প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে Logo সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

এআই-নির্মিত ছবিতে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, কৃষি গুচ্ছ নিয়ে বিভ্রান্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও স্পষ্টীকরণ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। উপাচার্যও জানিয়েছেন, তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি তৈরি করে এ তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি ‘Aspect Series- আসপেক্ট’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের ছবি ও নাম ব্যবহার করে একটি বক্তব্য প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের অনুরোধে এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বাকৃবি। তা না হলে বিশ্ববিদ্যালয়টি আলাদাভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করত।

তবে এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন বাকৃবি উপাচার্য। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা কিছুদিন আগে একটি অনলাইন মিটিং করেছি। এ বছরও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিচালনা করবে শেকৃবি। আমি শুধু ওই কার্যক্রমে উপস্থিত ছিলাম। সেখানে কবে বা কীভাবে পরীক্ষাটি আয়োজন করা হবে, সেসব নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ফেসবুক পেজে যে মিথ্যা তথ্যটি ছড়ানো হচ্ছে, শেকৃবি উপাচার্যের সঙ্গে আমার এ ধরনের কোনো আলাপ হয়নি।’

প্রচারিত ছবিটি নিয়েও আপত্তি জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, ‘তারা এআই দিয়ে ছবি বানিয়ে আমার নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছে। ছবিতে যে শার্ট বা টাই ব্যবহার করেছে, এগুলোও আমার নেই। এভাবে মনগড়া ও মিথ্যা বিষয় প্রচার করা একেবারেই ঠিক নয়।’

এ ঘটনায় ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এ ধরনের বক্তব্য প্রচার অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট ফেসবুক পেজের কর্তৃপক্ষকে অবিলম্বে প্রচারিত পোস্টটি সরিয়ে যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কারও বক্তব্য প্রচারের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান তুলে ধরে বলা হয়, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত থাকবে।

জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ

এআই-নির্মিত ছবিতে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, কৃষি গুচ্ছ নিয়ে বিভ্রান্তি

প্রকাশিত ০৬:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬