ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা Logo নভেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচের সময়সূচি Logo বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল Logo বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই Logo পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসেমপুত্র রাসেলের ছয় মাসের জামিন Logo শিক্ষকদের শৌচাগারে নিয়ে ছাত্রীকে ধর্ষণ,পলাতক শিক্ষক গ্রেপ্তার Logo প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে Logo সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা Logo গ্রামবাংলার মঞ্চে নিভু নিভু যাত্রাপালার আলো, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু

শিক্ষকদের শৌচাগারে নিয়ে ছাত্রীকে ধর্ষণ,পলাতক শিক্ষক গ্রেপ্তার

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা এবং বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে যায় চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় অভিযুক্ত শিক্ষক ইমরান তাকে জোরপূর্বক শিক্ষকদের শৌচাগারে নিয়ে যান। সেখানে শিশুটিকে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

পরদিন শিশুটি স্কুলে যেতে অস্বীকৃতি জানালে তার মা এর কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি মায়ের কাছে শিক্ষকের নির্যাতনের ঘটনা জানায়। পরে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ধর্ষণে সহযোগিতার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে ইমরান পলাতক ছিলেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ভুক্তভোগী শিশুটি পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বর্তমানে সে অনেকটা সুস্থ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শিক্ষককে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন এবং সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির বলেন, ঘটনার বিষয়ে জানার পর অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের দপ্তরির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিদ্যালয় পরিচালনা কমিটি। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছে।

জনপ্রিয়

চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী

শিক্ষকদের শৌচাগারে নিয়ে ছাত্রীকে ধর্ষণ,পলাতক শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত ০৭:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬