ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ Logo ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর Logo সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক Logo ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

ভিন্ন স্বভাব নাকি ‍দুজনের মধ্যে মিল: সম্পর্ক টিকিয়ে রাখে কোনটি?

লাইফস্টাইল ডেস্ক: সিনেমা বা লোককথায় বিপরীত মেরুর মানুষের আকর্ষণ বেশি দেখা গেলেও আধুনিক মনস্তত্ত্ব বলছে ভিন্ন কথা। প্রাথমিক পরিচয়ে ভিন্ন স্বভাবের মানুষের প্রতি কৌতূহল জন্মালও দীর্ঘমেয়াদী সম্পর্কের মূল চাবিকাঠি হলো মিল। মার্কিন কাপলস থেরাপিস্ট ডা. কাইল ডি. কিলিয়ান সাইকোলাজি টুডে ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে সম্পর্কের এই বৈজ্ঞানিক কারণগুলো তুলে ধরেছেন।

নেচার হিউম্যান বিহেভিয়ারে প্রকাশিত প্রায় দুইশ গবেষণার বিশ্লেষণ উদ্ধৃত করে ডা. কিলিয়ান জানান যে দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা যুগলদের মধ্যে মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্যর উচ্চ মিল থাকে। ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের গবেষকদের এই পর্যবেক্ষণে দেখা গেছে শিক্ষাগত যোগ্যতা ও জীবনযাপনের অভ্যাসে সঙ্গীদের মিল বেশি পাওয়া যায়।

গবেষণায় দেখা গেছে ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের মূল লক্ষ্যগুলোর ক্ষেত্রে সঙ্গীদের মধ্যে গভীর মিল থাকা অত্যন্ত আবশ্যক। সমাজ ও রাজনীতির এই সময়ে সম্পূর্ণ বিপরীত আদর্শের দুজনের পক্ষে একসঙ্গে দীর্ঘ পথ চলা বেশ কঠিন হয়ে পড়ে। তবে ব্যবহারিক দক্ষতা বা প্রতিভার ক্ষেত্রে ভিন্নতা অনেক সময় সম্পর্ককে আরও সমৃদ্ধ করে তুলতে পারে।

মানুষ সহজাতভাবেই এমন সঙ্গীর প্রতি বেশি আকৃষ্ট হয় যার মধ্যে নিজের ব্যক্তিত্বের প্রতিফলন দেখতে পায়। রোমান্স কেটে যাওয়ার পর সম্পর্ক টিকিয়ে রাখতে মূল ব্যক্তিত্বের মিলই প্রধান ভরসা হিসেবে কাজ করে। এছাড়া দশকের পর দশক একসঙ্গে থাকার ফলে সঙ্গীরা একে অপরের দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তিত্বের মাঝামাঝি অবস্থানে চলে আসেন।

জনপ্রিয়

শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ভিন্ন স্বভাব নাকি ‍দুজনের মধ্যে মিল: সম্পর্ক টিকিয়ে রাখে কোনটি?

প্রকাশিত ০২:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬