ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত Logo বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিল্পকলায় নাট্যদল প্রাঙ্গণেমোর এর হলের বরাদ্দ বাতিল, ক্ষোভ Logo নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এল ক্লডের নতুন ২ এআই মডেল Logo সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন

নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এল ক্লডের নতুন ২ এআই মডেল

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নানা শঙ্কার মধ্যেই জনপ্রিয় চ্যাটবট ক্লডের দুটি নতুন সংস্করণ বাজারে নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ফেইবল ৫.২ ও মিথোস ৫.২ নামের এই উন্নত মডেল দুটি উন্মুক্ত করেছে, যা তাদের আগের শক্তিশালী কাঠামোরই আপডেট সংস্করণ। আধুনিক এআই ব্যবস্থার সঠিক মূল্যায়ন ও সক্ষমতা পরীক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই এই ঘোষণা এসেছে।

নতুন মডেল দুটি চালুর পাশাপাশি এগুলোর সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট সতর্কতাও জারি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিক জানিয়েছে, এসব মডেলের ক্ষেত্রে এমন ধারণা তৈরি হয়েছে যে এদের আগের যেকোনো সংস্করণের চেয়ে বেশি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতি বাস্তব পরিবেশে মডেলগুলোর আচরণ মূল্যায়নের সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে মনে করছে তারা।

বিশেষ করে উন্মুক্ত ও কম নিষেধাজ্ঞা থাকা মিথোস ৫.২ মডেলটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সক্ষমতা প্রদর্শন করেছে। এটি মানুষের নজরদারিতে থাকা বিভিন্ন সংকেত লুকিয়ে রাখা বা পাশ কাটিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তবে অ্যানথ্রপিকের দাবি, এই মডেলের মাধ্যমে মানুষের সরাসরি ক্ষতির আশঙ্কা কম এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলো সংবেদনশীল পরিস্থিতি শনাক্ত করতে সক্ষম।

স্বাধীন মূল্যায়ন সংগঠন এমইটিআরের নিরাপত্তা প্রতিবেদন প্রকাশের পর এটিই অ্যানথ্রপিকের প্রথম মডেল উন্মোচন। ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে এআই মডেলগুলো খুব দ্রুত নিজেদের পুনরাবৃত্তিমূলক আত্ম-উন্নয়নের পর্যায়ে পৌঁছে যেতে পারে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাগুলো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের নতুন করে প্রশিক্ষণ দিতে সক্ষম হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সব আশঙ্কার মধ্যেও নতুন মডেলগুলোর বিভিন্ন ইতিবাচক দিক ও গাণিতিক সাফল্যের ওপর জোর দিয়েছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, মডেল দুটি তাদের পূর্বসূরীদের তুলনায় দ্রুত ও সাশ্রয়ীভাবে কাজ করতে পারে এবং বৈজ্ঞানিক গবেষণায় ইতিমধ্যে অবদান রাখতে শুরু করেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ফেইবল ৫.২ সবার জন্য উন্মুক্ত করা হলেও, মিথোস ৫.২ সংস্করণটি কেবল যাচাইকৃত ও অনুমোদিত ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে।

জনপ্রিয়

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের

নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এল ক্লডের নতুন ২ এআই মডেল

প্রকাশিত ০৭:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬