ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক Logo ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত Logo বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিল্পকলায় নাট্যদল প্রাঙ্গণেমোর এর হলের বরাদ্দ বাতিল, ক্ষোভ

রূপচর্চার যেসব ভুলে কেড়ে নিচ্ছে ত্বকের উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে সঠিক রূপচর্চার রুটিন বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে, যার ফলে না বুঝে ভুল পণ্য ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক। স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞরা রূপচর্চার ১১টি ক্ষতিকর ভুল এবং তা সংশোধনের উপায় তুলে ধরেছেন। চিকিৎসকদের মতে, জটিল রুটিনের চেয়ে ত্বকের প্রতিরক্ষামূলক স্তর বা স্কিন ব্যারিয়ার সুরক্ষিত রাখাই প্রধান কাজ।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফেসিয়াল স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েট ব্যবহার করলে ত্বকের সুরক্ষস্তর ক্ষয় হয়ে ব্রণ ও একজিমার মতো সমস্যা বাড়ে। এছাড়া রাতে মেকআপ না তুলে ঘুমালে লোমকূপ বন্ধ হয়ে ত্বক নির্জীব হয় এবং শুধু গ্রীষ্মকালে সানস্ক্রিন ব্যবহার করাও একটি বড় ভুল। গলা ও বুকের ত্বকের যত্ন না নেওয়া এবং একই সঙ্গে একাধিক সক্রিয় উপাদান ব্যবহারের ফলে ত্বকে তীব্র প্রদাহ ও লালচেভাব দেখা দিতে পারে।

তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া উচিত নয়, কারণ আর্দ্রতার অভাবে ত্বক আরও বেশি তেল উৎপাদন করে। ব্রণে নখ দিয়ে চাপ দিলে ব্যাকটেরিয়া প্রবেশ করে স্থায়ী কালো দাগ তৈরি করে, যা এড়াতে পিম্পল প্যাচ ব্যবহার করা যেতে পারে। এছাড়া সামাজিক মাধ্যমের ভাইরাল ট্রেন্ড অন্ধভাবে অনুসরণ করা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপচর্চার পণ্য পরিবর্তন না করা ক্ষতিকর।

গাঢ় বা শ্যামলা ত্বকে রোদের ক্ষতি কম হয়—এই ধারণার বশে অনেকেই সানস্ক্রিন এড়িয়ে যান, যা মেছতা ও কালো দাগের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বকের ভেতর থেকে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘমেয়াদে ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে চর্মরোগ বিশেষজ্ঞদের এই পরামর্শগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।

জনপ্রিয়

সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক

রূপচর্চার যেসব ভুলে কেড়ে নিচ্ছে ত্বকের উজ্জ্বলতা

প্রকাশিত ০৬:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬