ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা

প্রবাস ডেস্ক: পরিবারের ভাগ্যের পরিবর্তনের আশা নিয়ে ১৯৯৪ সালে বাহরাইনে পাড়ি জমানো মানিকগঞ্জের ৫৩ বছর বয়সি লিলুফা বেগম দীর্ঘ ৩২ বছর পর দেশে ফিরেছেন। তবে এই দীর্ঘ প্রবাস জীবন তার জন্য বয়ে এনেছে চরম শারীরিক ও মানসিক বিপর্যয়, যা তাকে আজ ভারসাম্যহীন করে তুলেছে। দালালের প্রতারণা, জেল খাটার নির্মম অভিজ্ঞতা এবং বঞ্চনার শিকার হয়ে সম্প্রতি তিনি শূন্যহাতে স্বজনদের কোলে ফিরেছেন। বিমানবন্দর থেকে তাকে উদ্ধারের পর ব্র্যাকের সহায়তায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরিবারের সূত্রে জানা যায়, বাহরাইনে পৌঁছানোর পর যে নারী তাকে নিয়ে গিয়েছিলেন, তিনি দীর্ঘদিন লিলুফার উপার্জিত অর্থ ও বেতন আটকে রেখেছিলেন। সেই সময়ে যোগাযোগের আধুনিক মাধ্যম না থাকায় অডিও ক্যাসেটের মাধ্যমে বাড়িতে খবর পাঠাতেন তিনি। পরবর্তীতে নানা চড়াই-উতরাই পেরিয়ে স্থানীয় অন্য একটি বাসায় কাজ নিয়ে পরিবারে টাকা পাঠানো শুরু করেন। একপর্যায়ে তার ছোট ভাইও বাহরাইনে যান এবং ভাই-বোন মিলে নিয়মিত অর্থ পাঠাতে থাকেন পরিবারে। মাঝখানে কয়েকবার দেশে এলেও শেষ পর্যন্ত তিনি স্থায়ীভাবে প্রবাসেই থেকে যান এবং দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস আগে ভাই দেশে এলে তারা লিলুফার খোঁজ জানতে পারেন এবং জানতে পারেন যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরছেন। পরবর্তীতে বাহরাইন পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে এবং বৈধ কাগজপত্র না থাকায় কারাগারে পাঠায়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়, যদিও সেখানে থাকা তার ভাই দায়িত্ব নিতে অস্বীকার করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি বুঝতে পেরে তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে।

উদ্ধারের পর ব্র্যাকের পক্ষ থেকে লিলুফাকে উত্তরায় তাদের সেন্টারে রেখে জরুরি পরিচর্যা ও সেবা দেওয়া হয়। পরবর্তীতে তাদের অনুসন্ধানে মানিকগঞ্জের সিংগাইরে থাকা লিলুফার দুই বোনের সন্ধান মেলে এবং তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশে এভাবে বিপর্যস্ত হয়ে পড়া প্রবাসীদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে একটি কার্যকর কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্র্যাকের পক্ষ থেকে লিলুফার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এমবাপেকে নিয়েও শঙ্কায় ফ্রান্স

৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা

প্রকাশিত ০১:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬