ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ সেন্টারের উদ্ধোধন Logo সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর Logo চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা Logo ডিআইইউর যৌথ আয়োজনে হাঙ্গেরিতে ৩৮তম এইউএপি সম্মেলন Logo উচ্চ রক্তচাপ নিয়ে প্রজ্ঞার কর্মশালা Logo ‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত Logo এমবাপেকে নিয়েও শঙ্কায় ফ্রান্স Logo ৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা Logo প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী Logo ‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ সেন্টারের উদ্ধোধন

জাতীয় ডেস্ক: তৃণমূলের নারী আন্দোলনের বাস্তব অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি নতুন গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ এন্ড রিসোর্স সেন্টার’ এর উদ্বোধন করা হয়। মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রটির যাত্রা শুরু হয়। একই আয়োজনে তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন যে প্রযুক্তিনির্ভর এই বিশ্বে কেবল সুযোগ বাড়ালেই চলবে না, বরং নারীকে উন্নয়ন ও স্থায়িত্বশীলতার প্রতিটি জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে নারীর অধিকার সুনিশ্চিত না হলে এই উন্নয়ন কখনো টেকসই হবে না এবং এই রিসোর্স সেন্টারকে একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপান্তর করতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক আয়েশা বানু জেন্ডার বিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার ফেলোশিপে আগ্রহীদের বৈজ্ঞানিক ও বাস্তবায়নযোগ্য গবেষণা প্রস্তাব তৈরির পরামর্শ প্রদান করেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার ওপরও তাগিদ দেন এই অধ্যাপক। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি মাহিন সুলতানা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তৃণমূলের অভিজ্ঞতাকে গবেষণার আলোয় সমৃদ্ধ করার এই উদ্যোগ নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়

প্রকাশিত ০৬:০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬