ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন? Logo ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল Logo ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো Logo নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে Logo চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন Logo ‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’ Logo গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক Logo সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন Logo গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি। আগামী এক-দুই দিনের মধ্যে এসব কমিটি প্রকাশিত হতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি অভিযাত্রাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

দলীয় সূত্রে জানা গেছে, অনুষদ ও হলভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে একটি চূড়ান্ত রূপরেখা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কমিটিগুলো সাজানো হচ্ছে।

কমিটির কাঠামো সম্পর্কে মোস্তাফিজুর রহমান শুভ জানান, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি ও মেয়েদের দুটি হল এবং ছয়টি অনুষদে কমিটি গঠনের কাজ চলছে। যাঁদের সংশ্লিষ্ট হলে বৈধ আবাসিকতা রয়েছে, তাঁদের ওই হলের কমিটিতে রাখা হচ্ছে। অন্যদিকে, অনাবাসিক ও শহরের বিভিন্ন স্থানে বসবাসকারী শিক্ষার্থীদের অনুষদভিত্তিক কমিটিতে পদায়ন করা হচ্ছে।

কমিটি গঠনে দীর্ঘ সময় লাগার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘পূর্বে আমাদের অনুষদ বা হল কমিটি ছিল না। তাই প্রথমবারের মতো এই অবকাঠামো তৈরি করতে গিয়ে স্বাভাবিকভাবেই কিছু প্রাথমিক জটিলতা ও সমন্বয়ের বিষয় ছিল। প্রচুর সংখ্যক পদপ্রার্থী আবেদন করেছেন। তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক ও তথ্য যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। হুট করে বা তাড়াহুড়ো করে কমিটি দিলে ভুল-ত্রুটির সম্ভাবনা থাকে। তাই সময় নিয়ে একটি নিখুঁত ও সুন্দর কমিটি উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা দ্রুত হল ও অনুষদ কমিটি প্রকাশ করছি।’

শুভ আরও বলেন, ‘দলের দুঃসময়ে যাঁরা রাজপথে ছিলেন এবং দলের ব্যানার ধরে রেখেছেন, তাঁদের ত্যাগের মূল্যায়ন করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যাঁরা সোচ্চার ছিলেন, তাঁদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু কাউকে পদ-পদবি দেওয়া নয়। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার আদায়ে কাজ করাই মূল লক্ষ্য। অনুষদ ও হলের প্রতিনিধিরা শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। পাশাপাশি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই।’

উল্লেখ্য, গত ১৮ জুন প্রকাশিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

জনপ্রিয়

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি

প্রকাশিত ০৩:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬