ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার Logo ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে Logo এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল Logo কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন Logo উৎসবমুখর পরিবেশে জাবিতে শুরু হলো ৬ দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক Logo সংস্কারের পরও বেহাল দশায় পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ Logo ২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা Logo জাবিতে জুলাই হামলার বিচার, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছাত্রশিবিরের চার দাবি Logo কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে Logo হাতে আঘাত পাওয়ার পর উইকেটশূন্য মুস্তাফিজ

ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে

বিনোদন ডেস্ক: হরর, রোমান্স ও থ্রিলারের মিশ্রণে তৈরি নতুন ওয়েব ফিল্ম ‘সেলফি’ শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। প্রায় এক ঘণ্টার এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির এই তারিখ ঘোষণা করা হয়।

পরিচালক মুশফিকা মাসুদ যখন নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছিলেন, তখন ছোট একটি হরর ছবি হিসেবে এই গল্পের সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে হইচই কর্তৃপক্ষের কাছে বেশ কিছু গল্প উপস্থাপন করা হলে তাদের কাছে এটি নির্বাচিত হয়। এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। হাফ স্টপ ডাউনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী।

পরিচালক মুশফিকা মাসুদ জানান, থ্রিলার ও হররের পাশাপাশি একটি নিখাদ সম্পর্ক এবং মানবিক বন্ধন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গল্পে। অমিতাভ রেজা চৌধুরী পেছনে থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি নিজের ভাবনা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই প্রজেক্টের মাধ্যমে সারিকা সাবাহ প্রথমবারের মতো হইচই প্ল্যাটফর্মের কোনো কনটেন্টে কাজ করছেন।

অভিনেতা খায়রুল বাসার বলেন যে চলচ্চিত্রটির গল্প ও চরিত্র তার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে এবং পরিচালক ও সহশিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। অভিনেত্রী সারিকা সাবাহ জানান, নির্মাতার আন্তরিকতা ও গল্পটির প্রতি ভালোলাগা থেকেই তিনি কাজটি করতে অনুপ্রাণিত হয়েছেন। দর্শদের সামনে বৈচিত্র্যময় ও মানসম্মত বাংলা কনটেন্ট উপস্থাপনের অংশ হিসেবেই প্রজেক্টটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

জনপ্রিয়

‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার

ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে

প্রকাশিত ১১:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬