ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর… Logo মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর Logo প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ Logo গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে? Logo আন্দারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কারা নির্যাতিত ছাত্রদল নেতা সাগর Logo রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা Logo ‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কামিন্সের এমন ‘আক্রমণ’ আশা করেননি খাওয়াজা

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

রাজনীতি ডেস্ক: রাজনৈতিক পরিবর্তনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশে পাড়ি জমান। দীর্ঘ সময় পর গত ৫ আগস্ট দিল্লি থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন শেখ হাসিনা। এই ঘটনার তীব্র অসন্তোষ প্রকাশ করে ঢাকা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সম্ভাবনায় বড় ধরনের বাধা সৃষ্টি হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, ওই সংবাদ সম্মেলনের পর তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে দুই দেশের আস্থার সংকট আরও ঘনীভূত হয়। এরই মধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করছেন।

গত ৯ নভেম্বর বাংলাদেশে ফিরে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর এমন সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য নানা ষড়যন্ত্রের গুঞ্জন শোনা গেলেও এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি শুরু থেকেই জানিয়ে আসছে বাংলাদেশ। তবে ভারত এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং বিষয়টিকে কেবল আইনি প্রক্রিয়া হিসেবে দেখছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে বাংলাদেশ বর্তমানে অত্যন্ত স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে। নোট ভারবাল দেওয়া এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার নিজেদের এই বার্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জসিম উদ্দিন উল্লেখ করেন, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনা একটি বিচারিক প্রক্রিয়া। ভালো সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে এই বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতে হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর…

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

প্রকাশিত ০৭:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬