ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে? Logo আন্দারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কারা নির্যাতিত ছাত্রদল নেতা সাগর Logo ‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: শেখ হাসিনাকে নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা Logo কামিন্সের এমন ‘আক্রমণ’ আশা করেননি খাওয়াজা Logo জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই : হাবিব Logo কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে Logo ব্রাজিলের শিক্ষার্থীরা পানির ফিল্টার বানাল মাছের পোড়া হাড় দিয়ে

গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে?

লাইফস্টাইল ডেস্ক: শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের কোমলতা বজায় রাখতে বডি লোশন বা ক্রিমের ব্যবহার অত্যন্ত জরুরি। তবে প্রতিদিন ঠিক কতবার লোশন মাখতে হবে এবং কোন ধরনের ত্বকের জন্য কেমন প্রসাধনী উপযুক্ত তা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি কাজ করে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, লোশন ব্যবহারের সঠিক মাত্রা মূলত মানুষের ত্বকের ধরন, আবহাওয়া এবং গোসলের অভ্যাসের ওপর নির্ভর করে। তাই সঠিক নিয়ম না জেনে যত্রতত্র লোশন ব্যবহার করলে আশানুরূপ ফল পাওয়া যায় না।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ব্রেন্ডান ক্যাম্প জানান, সাধারণত প্রতিদিন গোসলের পরপরই সামান্য ভেজা অবস্থায় ত্বক বডি লোশন লাগানো উচিত। ভেজা ত্বকে এই প্রসাধনী ব্যবহার করলে তা আর্দ্রতা ত্বকের ভেতরে আটকে রাখতে সাহায্য করে এবং সাবানের ব্যবহারে ক্ষতিগ্রস্ত সুরক্ষা স্তর পুনরুদ্ধার করে। তবে অতিরিক্ত শুষ্ক ত্বক, একজিমা বা সোরিয়াসিসের সমস্যা থাকলে দিনে একবারের পরিবর্তে ঘন ঘন লোশন বা ক্রিম মাখা প্রয়োজন। এছাড়া অতিরিক্ত গরম পানিতে গোসল করলে, শীতল আবহাওয়া থাকলে কিংবা দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে গেলেও লোশনের ব্যবহার বাড়াতে হয়।

বাজারের বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে বডি লোশন সাধারণত পানি-ভিত্তিক ও হালকা হয়ে থাকে, অন্যদিকে বডি ক্রিম তুলনামূলক বেশি তেল-ভিত্তিক ও ঘন। শুষ্ক ত্বকের সুরক্ষায় সেরামাইড ও শিয়া বাটারসমৃদ্ধ ঘন ক্রিম কার্যকর হলেও তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য তেলমুক্ত হালকা লোশন বেছে নেওয়া উচিত। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সুগন্ধিহীন হাইপোঅ্যালার্জেনিক লোশন ব্যবহার করা নিরাপদ বলে জানান বিশেষজ্ঞরা। অন্যদিকে, এগারো বছর বা তার কম বয়সি শিশুদের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা না থাকলে নিয়মিত লোশন ব্যবহারের প্রয়োজন হয় না।

ত্বক খসখসে হয়ে যাওয়া, টানটান অনুভূত হওয়া, চুলকানি হওয়া বা চামড়া ফেটে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে ত্বকে আর্দ্রতার মারাত্মক ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত সঠিক উপায়ে লোশন ব্যবহার করে ত্বকের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লোশন মাখার পরেও যদি ত্বকে জ্বালাপোড়া বা লালচেভাব বজায় থাকে, তবে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সঠিক নিয়ম মেনে প্রসাধনী ব্যবহার করলে শীতকালেও ত্বক সুস্থ ও সতেজ রাখা সম্ভব হয়।

জনপ্রিয়

প্রকাশিত ০৭:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬