ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা চার স্থাপনা ও এক ইনস্টিটিউটের নাম পরিবর্তন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৪৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা চার স্থাপনা ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যবিপ্রবির রিজেন্ট বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া হল, শেখ রাসেল জিমনেসিয়ামের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম রাখা হয়েছে। এছাড়া ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর এ্যাডভ্যান্সড স্টাডিজ এর নাম পরিবর্তন করে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ এন্ড রিচার্স রাখা হয়েছে।

এদিকে একই রিজেন্ট বোর্ডের সভায় যবিপ্রবি ঝিনাইদহের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ছাত্র হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কবি গোলাম মোস্তফা হল।

উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে নতুন নাম আহ্বান করে ও পরবর্তীতে যবিপ্রবির ১০৫তম রিজেন্ট বোর্ড সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

যবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা চার স্থাপনা ও এক ইনস্টিটিউটের নাম পরিবর্তন

প্রকাশিত ১১:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫