ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে: তথ্য উপদেষ্টা Logo ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ এখন ঢাকায় Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর অনুমোদন Logo যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট Logo মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষায় করণীয় Logo ‘দখলদাররা উৎসাহিত হয় এমন প্রশ্ন করবেন না’, সাংবাদিকদের বললেন ডিএসসিসি প্রশাসক Logo দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী Logo কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ওয়েবসাইট ক্লোন’ করে নিয়োগ জালিয়াতি, গ্রেপ্তার ১ Logo এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ Logo ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার ( ৮ মার্চ ) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর আঘাত। একটা শিশুকে ধর্ষণ করা এটা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় বরং মানসিক বিকারগ্রস্থরাই এর সাথে জড়িত। আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন সবাইকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি জানাতে চাই , ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, ভিকটিমদের সুরক্ষা ও মানসিক পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল হয়।

শিক্ষার্থীরা আরো বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত হয়েছে যা অত্যন্ত অমানবিক। এসব ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা না হলে এদের শিক্ষা হবে না। ধর্ষকের শাস্তি ইসলামিক আইনে পাথর নিক্ষেপ এর মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।

জনপ্রিয়

বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে: তথ্য উপদেষ্টা

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত ০৮:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫