সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিষিদ্ধঘোষিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পোস্টারিং কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন দেয়াল, সুনীতি-শান্তি হল, কাজী নজরুল ইসলাম হলসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার সাঁটানো দেখা যায়।
কর্মসূচি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কুবি শাখার
সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, “আমাদের এই পোস্টারিংয়ের মূল উদ্দেশ্য হলো—জনগণের মনে আশার আলো জ্বালানো, তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, দেশের এই ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক বিজয় নয়, বরং সমগ্র জাতির ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা।”































