ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে। কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তাই সাংবাদিকের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানার সকল সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, আজকের পত্রিকার সজল সরকার, খবর পত্রের আফজাল হোসেন, ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, আজকের দর্পনের ফারহান লাবিব প্রমূখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, গন অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়

শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত ১১:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫