ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া

পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলনের অঙ্গীকার পিস ফর পিপল ফাউন্ডেশনের

পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলনের অঙ্গীকার করলো স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার করেন সংগঠনটির সদস্যরা।

জনসচেতনতার পাশাপাশি পরিবেশবান্ধব আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে সভায় অংশগ্রহণকারীরা বলেন, যতদ্রুত সম্ভব ব্যক্তি ও  পরিবার থেকে পরিবেশ বাঁচাতে সোচ্চার হতে হবে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে দূষিত বায়ুর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। যার কারণে, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। তাই বায়ু দূষণের ক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানায় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা। পাশাপাশি বিশ্ব মোড়লদেরও জলবায়ুর নেতিবাচক প্রভাব রোধে সহায়ক ভূমিকা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আহবান জানানো হয় আলোচনা সভায়।

পিস ফর পিপল ফাউন্ডেশনের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মিরান সাইফের সভাপতিত্বে সভায় বিস্তারিত আলোচনা করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ ও জেনারেল সেক্রেটারি আশিকুর রহমান। এছাড়াও পিস ফর পিপল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, অফিস ও মিডিয়া সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, সদস্য সরোয়ার হোসেন খান আবির, রাফিদুল ইসলাম তাহসিন আলোচনায় অংশ নেন।

জনপ্রিয়

শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন

পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলনের অঙ্গীকার পিস ফর পিপল ফাউন্ডেশনের

প্রকাশিত ০৮:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫