ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

জবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংহতি

আবাসন বৃত্তি প্রদান, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে গত ১৪ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ। এ সময় পুলিশ তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে শিক্ষকসহ অনেক শিক্ষার্থী আহত হন। অনেকের অবস্থা গুরুতর। আমরা কবিয়ানরা এর তীব্র নিন্দা জানাই এবং আহতদের জরুরী উন্নত চিকিৎসার দাবি ও সুস্থতা কামনা করছি।

একইসাথে আমরা তাদের তিন দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রতিষ্ঠার বিশ বছর পেরিয়ে গেলেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা থাকার কথা তা থেকে এতগুলো বছর বঞ্চিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখা রাষ্ট্রের জন্যই ক্ষতি। তাই রাষ্ট্রকে অনুরোধ করছি তাদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ে তা বাস্তবায়ন করুন। ফ্যাসিবাদী প্রহসন বন্ধ করুন।

এসময় দ্রুত দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

জবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংহতি

প্রকাশিত ০৬:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫