ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিতে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত Logo পুরোনো ঐতিহ্যকে সামনে এনে বাকৃবিতে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুড়ির লড়াই  Logo উৎসবমুখর পরিবেশে রাবিতে বাংলা নববর্ষ উদযাপন  Logo শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশে উৎসবমুখর ববি ক্যাম্পাস Logo পহেলা বৈশাখ ঘিরে টিকটকে উঠে আসছে ভিন্নধারার কনটেন্ট Logo কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo বাকৃবিতে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে নতুন বর্ষকে বরণ Logo নানা আয়োজনে পাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ Logo রাস্তা-ফুটপাত থেকে নির্মাণসামগ্রী না সরালে ব্যবস্থা নেবে ডিএমপি Logo নবায়নযোগ্য যন্ত্রপাতিতে উচ্চ শুল্কে থমকে সৌরখাত, নীতি সহায়তার দাবি

আমিই রেনু : নাটক নয়, সমাজের নগ্ন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ২১১ বার পঠিত

সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি অবিচার, অবহেলা ও নির্যাতনের ভয়াবহ বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘আমিই রেনু’। নাটকটি নারীর নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ, সমাজে লুকিয়ে থাকা ধর্ষক ও নিপীড়কদের মুখোশ উন্মোচনের সাহসী প্রয়াস।

নাটকের গল্পে দেখা যায়— রেনু নামের এক নারী, যার জীবন নানা ঘাত-প্রতিঘাত ও নিপীড়নের মধ্য দিয়ে চলে। চেনা-অচেনা, আপন-পর সকল সম্পর্কই যখন ভরসাহীন হয়ে ওঠে, তখন একটি নারী জীবনের বিপন্নতা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আত্মীয়, প্রতিবেশী, সহকর্মী— যাঁদের ওপর একজন নারী ভরসা করেন, তারাই হয়ে ওঠে শিকারি। এই ভয়ংকর বাস্তবতার ভেতর দিয়ে দর্শক অনুভব করতে পারে, একজন রেনুর গল্প আসলে হাজারো রেনুর প্রতীক।

নাটকের কাহিনি রচনা করেছেন আর সি অরন্য। চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন ইকসান রনি। তিনি বলেন, নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমি বিশ্বাস করি, গল্প ও নাটকের মধ্য দিয়েও পরিবর্তন আনা সম্ভব। ‘আমিই রেনু’ মানুষকে ভাবতে বাধ্য করবে যে, আমরা কোন সমাজে বাস করছি এবং নারীর জন্য কতটা অনিরাপদ হয়ে উঠেছে তার চারপাশ।

নাটকে অভিনয় করেছেন খান আতিক, রাবিনা রাফিন, আশা আহমেদ বেলি, নন্দী জুয়েল, পারিসা জান্নাত, রেশমা আহমেদ, আঁখি আক্তার, মো. রিপন-সহ আরও অনেকে।

‘আমিই রেনু’ প্রকাশ হয়েছে KSI Entertainment ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয়

বাকৃবিতে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত

আমিই রেনু : নাটক নয়, সমাজের নগ্ন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি

প্রকাশিত ১১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫