ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেফালির মৃত্যুতে কোন ভয় গ্রাস করেছে দীপিকাকে?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষ। ‘কাঁটা লাগা গার্ল’-এর মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছেন না। জীবন যে ক্ষণস্থায়ী তা সকলেরই জানা। তবে এমন আকস্মিক প্রয়াণ যে কতোটা কঠিন তা শেফালির চলে যাওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

এদিকে অভিনেত্রী দীপিকা কক্করও এই মর্মান্তিক খবরে আতঙ্কিত। ক্যান্সারের সঙ্গে কিছুদিন ধরে লড়াই করছেন তিনি। এমন সময়ে শেফালির চলে যাওয়া যেন তাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবনের চরম অনিশ্চয়তার কথা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন দীপিকা কক্কর। ভিডিওতে তাকে স্বামী শোয়েবের সঙ্গে শেফালির আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা করতে দেখা যায়। দীপিকা বলেন, ‘শেফালির খবরগুলো সত্যিই মর্মান্তিক। খুবই দুঃখজনক ঘটনা। তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না কখনো তার সঙ্গে দেখাও হয়নি তবে কত কাজ দেখেছি মনে পড়ছে।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘জীবন খুবই ক্ষণস্থায়ী। কার সঙ্গে কখন কী ঘটবে কার আয়ু কত দিন, ঈশ্বর সব জানেন শুধু আমরা জানি না। ভালো থাকবেন বন্ধুরা। প্রতিদিন ভালোভাবে বাঁচুন।’

তার কথায়, ‘আজকাল যা ঘটছে হঠাৎ করে আমাদের কাছে যে খবরগুলো আসছে তা যন্ত্রণার। বারবার মনে হচ্ছে ঈশ্বরের কাছে এই জীবনের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত জীবনকে সুন্দরভাবে কাটানো উচিত অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এবং সুখী হওয়ার চেষ্টা করা উচিত।’

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালা। তার মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

শেফালির মৃত্যুতে কোন ভয় গ্রাস করেছে দীপিকাকে?

প্রকাশিত ০৭:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫