ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার Logo জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে শনাক্ত না করায় নারী শিক্ষার্থীদের আন্দোলন ও ক্ষোভ Logo পুলিশের উপস্থিতিতে সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা Logo তরুণদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

আর্থিক অসচ্ছল ১৭ শিক্ষার্থীর পাশে কবি নজরুল কলেজ ছাত্রদল

কবি নজরুল সরকারি কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দফতর সম্পাদক) জামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই কবি নজরুল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষার্থী। এরমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ জন, বাংলা বিভাগের ২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩ জন, ইংরেজি বিভাগের ২ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ জন, প্রাণীবিদ্যা বিভাগের ১ জন, রসায়ন বিভাগের ১ জন এবং গণিত বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে ছাত্র সংগঠনটি। কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে ছাত্রদল ক্যাম্পাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যাশা, ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনে ছাত্রদলের মতো এভাবে পাশে দাঁড়াবে।’

শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান বলেন, ‘ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। এখানে সবার আগে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে সব সময় ছিল, ভবিষ্যতেও সব ধরনের প্রয়োজনে পাশে থাকবে, ইনশাল্লাহ।’

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘কবি নজরুল কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনও প্রয়োজনে সব সময় সোচ্চার। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে একজন শিক্ষার্থী ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য যত ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন, আমরা তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চটুকু কাজ করছি।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘এবার আমরা কবি নজরুল কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. সালেক ভাই। কবি নজরুল কলেজের আরও কারও যদি সহযোগিতার প্রয়োজন হয়ে তাকেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

আর্থিক অসচ্ছল ১৭ শিক্ষার্থীর পাশে কবি নজরুল কলেজ ছাত্রদল

প্রকাশিত ১১:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫