ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

বিজয় থালাপতির বাড়িতে বোমা! আশপাশে পুলিশ

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই ধারাবাহিকভাবে ঝড় ঝঞ্ঝা বইয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির ওপর দিয়ে। কিছুদিন আগেই কারুরের মিছিলে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় রোষানলে পড়েন তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) প্রতিষ্ঠাতা এ অভিনেতা।

এমন পরিস্থিতিতে ফের বিপাকে পড়লেন অভিনেতা বিজয় থালাপতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দক্ষিণী এই তারকার বাড়িতে শুরু হয় বোমা আতঙ্ক। ই-মেইলের মাধ্যমে তার বাড়ি উড়িয়ে দেয়ার হুমকির কথা জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম থেকে।

প্রতিবেদন অনুযায়ী, ই-মেইলে বোমা ফেলে বিজয় থালাপতির চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিনেতার বাড়িতে বোমা রাখা হয়েছে। এ খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় বোম্ব স্কোয়াড। আর পুরো বাড়িজুড়ে শুরু হয় তল্লাশি। তবে সেখানে কোনো বোমা পাওয়া যায়নি।

এদিকে বোমা আতঙ্কের পরই রাজনীতিবিদ বিজয় থালাপতির নিরাপত্তা বাড়াতে জোর দিয়েছে তামিলনাড়ু পুলিশ। অভিনেতার বাড়ির বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এমন ঘটনা শুধু তার ক্ষত্রে নয়, এর আগে দক্ষিণী একাধিক তারকারা এমন বোমার হুমকি পেয়েছেন। সেসব তালিকায় রয়েছেন নয়নতারা, তৃষার মতো অভিনয়শিল্পীরা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় থালাপতির রাজনৈতিক মিছিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। যা গোটা দেশকে নাড়িয়ে দেয়। পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা শতাধিক ছাড়ায়।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর মাদরাজ হাইকোর্টে দক্ষিণী তারকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভৎর্সনা করা হয়। বিপরীতে পদপিষ্টের এ ঘটনা নিছক দুর্ঘটনা মানতে নারাজ বিজেপি। বিজয় থালাপিতকে গেরওয়া শিবিরের একাংশ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পাওয়ার দাবি জানানো হয়েছে। তবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এ অভিনেতা।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বিজয় থালাপতির বাড়িতে বোমা! আশপাশে পুলিশ

প্রকাশিত ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫