ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

পাবজি নিয়ে নেটফ্লিক্সের সিরিজ, পরিচালনায় ডনাল্ড গ্লোভার

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যাটল রয়াল ভিডিও গেইম পাবজি অবলম্বনে নতুন একটি লাইভ-অ্যাকশন সিরিজ তৈরির ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। জনপ্রিয় সিরিজ আটলান্টার স্রষ্টা হিসেবে পরিচিত নির্মাতা ও অভিনেতা ডনাল্ড গ্লোভার এই প্রকল্পের মূল দায়িত্বে রয়েছেন। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেটফ্লিক্স জানিয়েছে, এই প্রকল্পে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং নির্বাহী প্রযোজকের ভূমিকাও নিজেই পালন করবেন ডনাল্ড গ্লোভার।

পুরো এই কাজে তাকে সহযোগিতা করবেন তার ভাই এবং দীর্ঘদিনের সহকর্মী স্টিফেন গ্লোভার। আমেরিকান স্বপ্ন ও জীবনবোধ নিয়ে নিরীক্ষাধর্মী কাজ আটলান্টার পর ভিডিও গেইম নিয়ে কাজ করা ডনাল্ড গ্লোভারের জন্য কিছুটা ভিন্নধর্মী। মূল পাবজি গেইমে ১০০ জন খেলোয়াড় কেবল টিকে থাকার জন্য এবং জয়ের আশায় একে অপরের বিরুদ্ধে লড়াই করে। গেইমটিতে সুনির্দিষ্ট কোনো জটিল গল্প না থাকায় এটি গ্লোভারকে নিজের সৃজনশীলতা প্রকাশের বড় সুযোগ দেবে।

ভিডিও গেইমটির মূল ধারণা অনুযায়ী এটি অভিজাতদের বিনোদনের জন্য একটি রক্তক্ষয়ী প্রতিযোগিতা। এই বিষয়টি নতুন সিরিজটিকে স্কুইড গেইম বা হাঙ্গার গেইমসের মতো এক ধরনের রোমাঞ্চকর আবহ দিতে পারে। তবে এই সিরিজে ডনাল্ড গ্লোভার ছাড়া আর কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কোনো শিল্পীর নাম প্রকাশ করা হয়নি। এমনকি সিরিজটি মুক্তির সম্ভাব্য সময় নিয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

এর আগে হুলুর বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার রিবুট প্রজেক্টে খ্যাতিমান নির্মাতা ক্লোঝাও যুক্ত থাকার পরও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছিল। ফলে বর্তমান প্রজেক্টটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। সাতটি এমি অ্যাওয়ার্ড জয়ী আটলান্টা সিরিজের নির্মাতা হিসেবে গ্লোভারের মুন্সিয়ানার ওপরই এখন ভরসা রাখতে চাইছেন দর্শক ও বিশ্লেষকরা। ভিডিও গেইমকে পর্দায় রূপান্তরের অংশ হিসেবে এর আগে অ্যাসাসিনস ক্রিড এবং গিয়ার্স অফ ওয়ার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।

জনপ্রিয়

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

পাবজি নিয়ে নেটফ্লিক্সের সিরিজ, পরিচালনায় ডনাল্ড গ্লোভার

প্রকাশিত ১০:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬