ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এক হাজার গোলের মাইফলক: কোথায় দাঁড়িয়ে মেসি এবং রোনালদো Logo হুথিদের সাথে সংঘাতে সৌদি আরবের হাতে কেন খুব কম বিকল্প রয়েছে? Logo ‌‌‌‌‌‌‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল জিসান, পরে জানা গেল এটি কার্তুজ Logo দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার Logo নাগরদোলায় চুল আটকে উঠে এলো নারীর মাথার চামড়া, এরপর যা হলো Logo ইরানের তেলক্ষেত্র দখলের হুমকি দিলেন ট্রাম্প Logo ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, সংকটাপন্ন অমিত Logo শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‘কট দেখিয়ে’ লাখ টাকা দাবি Logo পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, তেলাপোকা-ছারপোকার বিচরণ Logo বিয়ের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, কনের ভাই-বোনসহ নিহত ৪

শুটিং ফেলে চেন্নাইয়ের হাসপাতালে আমির খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩ বার পঠিত

‘সিতারে জামিন পার’ ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত আমির খান। তবে নিজের ছবি ছাড়াও পুত্র জুনাইদ খানের ছবির প্রচারেও মন দিয়েছিলেন তিনি। 

তবে এর মধ্যেই সব শুটিংয়ের ব্যস্ততা ফেলে চেন্নাইয়ের হাসপাতালে ছুটলেন অভিনেতা। তবে নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মাকে নিয়ে গেছেন আমির।

সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালের বাইরে অভিনেতার ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমে। তাহলে কি ফের গুরুতর অসুস্থ অভিনেতার মা না কি স্রেফ রুটিন চেক আপের জন্যেই তাকে নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে হাজির হয়েছেন আমির?

এখনও জানা যায়নি সেই জবাব। যদিও এ প্রসঙ্গে আমিরের টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

২০২২-এ দীপাবলির সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আমিরের মা। তবে উৎসবের মৌসুমে সেই খবর প্রচারিত হোক, তেমনটা চাননি আমির। সেই সময়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিনাত খান।

জানা গিয়েছিল, আমির খান এবং তার গোটা পরিবার দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা।

পরে চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছে বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন আমির। এবং আমিরের পরিবারের সঙ্গে সেই তরুণীর আলাপপর্ব নাকি ভালভাবেই উতরে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখে কুলুপ আমির খানের। কোনওরকম বিবৃতি অথবা ইঙ্গিত আসেনি তারকা অভিনেতার দল অথবা পরিবারের তরফেও।

জনপ্রিয়

এক হাজার গোলের মাইফলক: কোথায় দাঁড়িয়ে মেসি এবং রোনালদো

শুটিং ফেলে চেন্নাইয়ের হাসপাতালে আমির খান

প্রকাশিত ১০:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫