ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা Logo প্রথমবার মানবদেহে শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের তাগিদ বাকৃবি বিশেষজ্ঞের Logo গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে ববির দুই শিক্ষার্থী Logo বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট অভিযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী শাহরিন আক্তার আইনজীবীর মাধ্যমে এই নোটিশটি পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

প্রযোজকের পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে শরীফুল রাজের বিরুদ্ধে এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী শুটিং চলাকালীন অন্য কোনো প্রোডাকশনে কাজ করার কথা না থাকলেও তিনি সেটি করেছেন। এর ফলে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিত্রনায়ক রাজকে এর উপযুক্ত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই নির্দিষ্ট সময়ের ভেতর সন্তোষজনক কোনো জবাব পাওয়া না গেলে প্রযোজক তার বিরুদ্ধে পরবর্তী আইনি লড়াইয়ে যাবেন। সম্প্রতি পরিচালক সৈয়দ শাকিলের নতুন একটি নাম ঠিক না হওয়া সিনেমায় রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর আসার পরই এই নোটিশ পাঠানো হলো।

এদিকে, নিজের বিরুদ্ধে আনীত চুক্তিভঙ্গের এই আইনি নোটিশ ও আলটিমেটামের বিষয়ে শরীফুল রাজ বা তার কোনো আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই আইনি পদক্ষেপের ফলে চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আগামীতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

প্রকাশিত ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬