ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শিগগির আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।

শনিবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে অতিরিক্ত কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা বর্তমানে নেই।

তিনি আরও লেখেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই দুষ্কর্মমূলক গুজব ছড়ানো হচ্ছে।

প্রেস সচিব এও স্পষ্ট করে জানান যে, সরকার সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি। বরং সংস্থাটির কার্যক্রমকে ট্রান্সবর্ডার ও এক্সটার্নাল গোয়েন্দা তৎপরতার ওপর আরও বেশি মনোযোগী করতে সরকার সংস্কারের বিষয়ে ভাবছে।

জনপ্রিয়

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই

প্রকাশিত ১১:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫