ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির বৈঠক

উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে মোদি পুতিনকে জানিয়েছেন ভারত বিশ্বাস করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। মোদি পুতিনের সঙ্গে দেখা করতে যাওয়ার পর দুজনকে কুশল বিনিময় ও আলিঙ্গন করতে দেখা যায়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোটটির এবারের সম্মেলন হচ্ছে রাশিয়ার কাজানে।

ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে উদ্দেশ্য করে বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যুক্ত আছি। সবসময় আমাদের অবস্থান হলো সব ধরনের দ্বন্দ্বের অবসান আলোচনার মাধ্যমে সম্ভব। আমরা বিশ্বাস করি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। শান্তি ফিরিয়ে আনতে ভারত সবসময় প্রস্তুত।”

এদিকে এবারের সম্মেলন থেকে একটি ঘোষণা দেওয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচ সদস্য রাষ্ট্রকে ব্রিকসের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এবারের ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাওয়ার আগে গত জুলাইয়েও দেশটিতে গিয়েছিলেন মোদি। সেবারও পুতিনের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি। তখন মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক প্রদান করেছিলেন পুতিন।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয়

শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির বৈঠক

প্রকাশিত ০৭:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪