ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল
ডেমন স্লেয়ার-এর সাফল্যের পর

আরেকটি জাপানি সিনেমা আনছে স্টার সিনেপ্লেক্স

ডেমন স্লেয়ার-এর সাফল্যের পর আরেকটি জাপানি সিনেমা আনছে স্টার সিনেপ্লেক্স

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমত রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রæততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশে^র অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই ছবি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত। একদিকে রেজ-এর দায়িত্ব, অন্যদিকে তার আবেগ-এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। চেইনসো ম্যান হয়ে ডেনজি দানব শিকারী সংস্থাতে যুক্ত হয়। এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক মহিলা যিনি ক্যাফেতে কাজ করেন। প্রথম দিকে গল্পটা একটু রোমান্টিক পথ ধরে এগিয়ে যায়। ডেনজির মধ্যে স্বাভাবিক জীবনের স্বপ্ন আসতে শুরু করে। তবে ধীরে ধীরে যা শুরু হয়েছিল একটু রোমান্টিক ভাবনায় একসময় তা মোড় নেয় বিপর্যয়ের দিকে। রেজের আসল পরিচয়, তার ক্ষমতা, ধ্বংসাত্মক উদ্দেশ্য সবই সামনে আসে। এই আর্কটি মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বিশাল এক যুদ্ধের উপাদান নিয়ে হাঁটে। ডেনজির মানুষ হিসেবে থাকা, দানব হাওয়ার স্বপ্ন, ভালোবাসা ও বিরোধী শক্তির মুখোমুখি- এই সব থিম এখানে মিশে রয়েছে। ছবিটির প্রাথমিক সাফল্য দেখে ধারণা করা হচ্ছে ডেমন ¯েøয়ার-এর মতো এটিও চমক সৃষ্টি করবে।

এরই মধ্যে জাপানের বাইরে বিশে^র অন্যান্য দেশে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের ছবিটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

ডেমন স্লেয়ার-এর সাফল্যের পর

আরেকটি জাপানি সিনেমা আনছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশিত ১১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫