ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

যবিপ্রবিতে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা, জমকালো আয়োজনে থাকছে ওয়ারফেজ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১১৩ বার পঠিত

“বহ্নিমান একাত্ব, প্রত্যয়ী অনিরুদ্ধে” — এই প্রতিপাদ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা ‘ঋদ্ধ–২০’।

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর) যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা।২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হবে এই বর্ণিল অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, লাইটিং, মিউজিক নাইট এবং চমকপ্রদ আয়োজনের সমাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন এই বিদায় উৎসবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঢাকার জনপ্রিয় দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘এআরকে’-এর লাইভ পারফরম্যান্স, যা তরুণ প্রজন্মের মাঝে উচ্ছ্বাস ও আবেগের সঞ্চার করবে।

পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আর এইচ রাফি বলেন, “কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা আমাদের যবিপ্রবির অন্যতম ঐতিহ্য। সাধারণ শিক্ষার্থীরাই এখানে আয়োজক হিসেবে কাজ করে, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। গতবার আয়োজক ছিলাম, এবার বিদায়ী ব্যাচের সদস্য বিষয়টা খুব আবেগের। আমরা চাই, এই অনুষ্ঠানটা হোক আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।”

উল্লেখ্য, এবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি “ঋদ্ধ – ২০” নামে উন্মোচিত করা হয়েছে এবং গতবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি “উর্নিশ ১৯” নামে উন্মোচিত হয়েছিল।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

যবিপ্রবিতে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা, জমকালো আয়োজনে থাকছে ওয়ারফেজ

প্রকাশিত ০৭:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫