ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি (নবাব সলিমুল্লাহ, শহীদ তাজউদ্দীন আহমদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রোকেয়া, ফজিলাতুন্নেছা ও বীর প্রতীক তারামন বিবি) আবাসিক হলগুলোতে গ্যাস সংযোগ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় বীরপ্রতীক তারামন বিবি হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্যাস সংযোগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবেদা সুলতানা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে গ্যাস সংযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

গ্যাস সংযোগ চালু করতে অন্যতম ভূমিকা পালন করা ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন বলেন, এসময় তিনি আশা ব্যক্ত করে বলেন, আমার চাওয়া ছিল খাদ্য নিরাপত্তা বা আমাদের হলে ডাইনিং এবং গ্যাস সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন আসুক। যাতে করে শিক্ষার্থীরা অল্প দামে পুষ্টিকর খাবার পেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নতুন যে ছয় হল আছে সেখানে প্রায় ৬হাজার শিক্ষার্থী থাকেন। তাদেরকে বাদ দিয়ে এটা করা সম্ভব নয়। এখানে প্রাথমিক কাজ ছিল ছয়টি হলে গ্যাস সংযোগের ব্যবস্থা করা। দীর্ঘ আড়াই বছর ধরেও সেটি না হওয়ার না হওয়ায় ব্যক্তিগতভাবে উদ্যোগ নেই।

এই কাজ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে জাকসুর নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আহসান লাবিব এবং কার্যকরী সদস্য মো. আবু তালহা। এছাড়া জাকসুর অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বীরপ্রতীক তারামন বিবি হল সংসদের সহ-সভাপতি ফারজানা উর্মি ও সাধারণ সম্পাদক প্রিয়াংকা কর্মকার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলী আহাম্মদ উপস্থিত ছিলেন।

পাশাপাশি সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, স্টুডেন্টস ফর জাস্টিসের সংগঠক নাজমুল ইসলাম লিমন এবং তিতাস গ্যাস সাভার মিটারিং শাখার ব্যবস্থাপক তৌফিক ইলাহী সবুজসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নবনির্মিত আবাসিক হলগুলোতে গ্যাস সংযোগ চালু হওয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। আবাসন সুবিধা উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের বসবাসের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয়

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন

প্রকাশিত ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫