ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে জাবির ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক (জিসান)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের অনার্সের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪০২ নম্বর কক্ষে তৃতীয় শিফটে তিনি অন্য এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন। ওই পরীক্ষার আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ।

এহসানুল হককে জিজ্ঞাসাবাদের পর প্রক্টরিয়াল বডি স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকেও আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক এহসানুল হক জিসান স্বীকার করেন, তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “প্রক্সি দিতে এসে শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যে ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল, সে আমাদের আরও একটি ইউনিটে পরীক্ষা দিয়েছিল—সেই পরীক্ষাও বাতিল করা হয়েছে।”

“একই সঙ্গে তার রেজিস্ট্রেশন ব্লক করে দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতেও সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে, তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশিত ১১:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫