ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

জাবিতে পঞ্চম দিনের মতো ভর্তি পরীক্ষা চলমান, পরীক্ষা চলছে ‘আইবিএ’ ও ‘এ’ ইউনিটে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পঞ্চম দিনের ভর্তি পরীক্ষা চলছে। দিনের শুরুতে ইন্সটিটিউট অব বিজনেস এডমিনেষ্ট্রেশন, আইবিএ-জেইউ ১টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৩টি শিফটে পরীক্ষা নেওয়া হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম শিফটের ছাত্র ও ছাত্রীদের পরীক্ষা শুরু হয়। বেলা ১০টা ২৫ মিনিটে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ছাত্রীদের পরীক্ষার শুরু হবে। বেলা ১টা ৫০ হতে ২টা ৫০ মিনেটে দিনের ৪র্থ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে পঞ্চম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। দুইি কক্ষে দায়িত্বরত শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন),কোষাধ্যক্ষ, প্রক্টর, সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা যথারীতি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন অসঙ্গতি দেখা যায় নি। উপস্থিতির হারও উল্লেখযোগ্য। মেধার মাধ্যমে যোগ্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আমরা আশাবাদী, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।

‘আইবিএ-জেইউ’ তে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১টি। আসন প্রতি প্রায় ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
পাশাপাশি এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬ টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ১৪১ জন শিক্ষার্থী।  এ বছরে জাবির সাত ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org-তে পাওয়া যাবে।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

জাবিতে পঞ্চম দিনের মতো ভর্তি পরীক্ষা চলমান, পরীক্ষা চলছে ‘আইবিএ’ ও ‘এ’ ইউনিটে

প্রকাশিত ০১:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫