ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার Logo রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা Logo ঈদে ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেফতারকৃত আসামির নাম মোছা. হাজেরা বেগম। তিনি মো. রাসেলের স্ত্রী। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ডিএমপি’র যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, হাজেরা বেগম যাত্রাবাড়ী থানার জিআর মামলার আসামি। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সাজা পরোয়ানাভুক্ত অবস্থায় পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয়

বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত ০৯:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬