ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম Logo নির্বাচন কবে ঠিক নেই, অথচ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে মাদারীপুর Logo খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে আক্রান্ত ৩৩৪ Logo আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত Logo মুশফিক ভাই বলেছেন, খুশি হওয়ার কিছু নেই, রান করো- সেটাই তোমার কাজ! Logo বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন

ইশরাকের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক সিরাজ, সদস্য সচিব কানন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের অন্তর্গত কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কে এম সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম কানন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) মোঃ জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মোঃ নাজমুল হাসান এই কমিটির অনুমোদন দিয়েছেন।

এই কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম কানন বলেন, ঢাকা-০৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল বদ্ধপরিকর। আমরা ইতোমধ্যে ১৫ টি টিম গঠন করে প্রচারণাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম শুরু করেছি। ধানের শীষের বিজয় অর্জনে জনগণের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

তিনি আরও বলেন, পুরান ঢাকার এই আসনে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মরহুম সাদেক হোসেন খোকা যেভাবে শেখ হাসিনাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনি জনাব ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবেন, ইনশাআল্লাহ।

জনপ্রিয়

টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

ইশরাকের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক সিরাজ, সদস্য সচিব কানন

প্রকাশিত ১১:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬