ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

হাদি হত্যার বিচার চাইতে গিয়ে পুলিশী হামলার শিকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী সাজিদ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব অংশ নিতে গিয়ে পুলিশের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাজিদ।

শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে অনুষ্ঠিত কর্মসূচিতে পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে পুলিশ তার উপর বেধাড়ক ভাবে লাঠিচার্জ করলে তিনি আহত হন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত শিক্ষার্থী মোঃ সাজিদ বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মারে। এতে সবাই দৌড়ে চলে যায়। আমার সঙ্গে একজন আপু ছিল—আমি তাকে সামনে দিয়ে যেতে দিই, আমি পেছনে আসছিলাম। ঠিক সেই সময়ই পুলিশ আমার ওপর হামলা করে।”

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং তিনি বর্তমানে চিকিৎসা নিয়ে  বাসায় বিশ্রাম করছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হত্যার বিচার চাওয়াই যদি অপরাধ হয়, তবে সেটি গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। তারা অবিলম্বে পুলিশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

হাদি হত্যার বিচার চাইতে গিয়ে পুলিশী হামলার শিকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী সাজিদ

প্রকাশিত ১০:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬