ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

কুমিল্লা মডার্ণ হসপিটালের সাথে কুবির সমঝোতা চুক্তি, শিক্ষার্থীরা পাবেন বিশেষ ছাড়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা মডার্ণ হসপিটালের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ণ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।

চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গ কুমিল্লা মডার্ণ হসপিটালে বিভিন্ন চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন। এর মধ্যে প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামে ৩০ শতাংশ, এক্স-রে, এন্ডোসকপি, ইকো, ডপলার ইকো, ভর্তি রোগীর চিকিৎসা সেবায় (কনসালটেন্সি ফি ব্যতীত), জরুরি চিকিৎসা ও বিএমডি পরীক্ষায় ২৫ শতাংশ, এফএনএসি ও বায়োপসিতে ২০ শতাংশ এবং ডেন্টাল ইউনিট ও আরটি-পিসিআর পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের জন্য মানসম্মত চিকিৎসা সেবা সহজলভ্য হবে। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা কিছুটা কমে মানসম্মত চিকিৎসা পাবে।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

কুমিল্লা মডার্ণ হসপিটালের সাথে কুবির সমঝোতা চুক্তি, শিক্ষার্থীরা পাবেন বিশেষ ছাড়

প্রকাশিত ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬